অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

আক্রান্ত বাড়লে কঠোর লকডাউন দিতে হবে, প্রয়োজনে কারফিউ : ডা. আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, আল্লাহ না করুন যদি পরিস্থিতি খারাপ হয়, রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে ঈদের পর কিছুদিনের জন্য কঠোর লকডাউন দিতে হবে। দরকার হলে কারফিউ দেয়া যেতে পারে। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন। ডা. এবিএম আবদুল্লাহ মনে করেন যে, এখন যে হারে করোনা রোগীর সংখ্যা দেখা যাচ্ছে তাতে এটা একটা স্থিতিশীল অবস্থায় আছে এবং একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে। গতকাল এই সংখ্যাটা একটু কমেছে। আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সরকার জীবন এবং জীবিকা দুটো বিষয় মাথায় রেখেই পরিকল্পনা গ্রহণ করছে। একটি আরেকটির পরিপূরক। অর্থনীতিকে যেমন সচল রাখতে হবে, তেমনি জীবন বাঁচাতে হবে। আর এ সমস্ত বিবেচনা করেই সরকার কিছু কিছু জিনিস খুলে দিয়েছে।

তবে ডা. আবদুল্লাহ মনে করেন যে, এই খুলে দেয়ার ফলে যদি করোনার সংক্রমণ ব্যাপক বিস্তৃত হয় এবং করোনার সংক্রমণের হার যদি বাড়ে তাহলে ঈদের পর একটা কঠিন লকডাউন প্রয়োজন হতে পারে। তিনি মনে করেন যে, এখন পর্যন্ত বাংলাদেশে করোনার যে সংক্রমণের হার, সেটা উদ্বেগজনক নয়। কারণ এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে। আর কদিন পর বোঝা যাবে যে, বাংলাদেশ কী অবস্থায় আছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

আক্রান্ত বাড়লে কঠোর লকডাউন দিতে হবে, প্রয়োজনে কারফিউ : ডা. আবদুল্লাহ

আপডেট টাইম : ০২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০