অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বখাটের উৎপাতে চিরতরে বিদায় নিল তরুণী

ডেস্কঃ বখাটের উৎপাতে চিরতরে বিদায় নিল তরুণী
মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটের উৎপাতে এক কিশোরী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সঞ্চিতা শব্দকর (১৪) নামের ওই কিশোরী উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের শব্দকর পাড়ার ব্রজেন্দ্র শব্দকরের মেয়ে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটে মধু মিয়াকে আটক করেছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী ইন্তাজ মিয়ার বখাটে ছেলে মধু মিয়া দীর্ঘদিন ধরে সঞ্চিতাকে বিরক্ত করত। এক পর্যায়ে জোর করে ধরে নিয়ে বিয়ে করারও হুমকি দিয়েছিল। তার উৎপাত সহ্য করতে না পেরে মঙ্গলবার দুপুরে ওই কিশোরী ঘরের চালার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানা ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যানকে অবহিত করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক অনিক বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্ত মধুকে আটক করে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মধুকে আসামি করে ব্রজেন্দ্র শব্দকর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বখাটের উৎপাতে চিরতরে বিদায় নিল তরুণী

আপডেট টাইম : ০৩:২০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০