অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত-মৃত্যুর সব রেকর্ড ছাড়াল ১৬০২, মৃত্যু ২১ জন

ফারুক আহমেদ সুজনঃ দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সেইসঙ্গে কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুও সব রেকর্ড ছাড়াল। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬০২ জন এবং মারা গেছে ২১ জন। সুস্থ হয়েছে ২১২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯০৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করেছি ৯ হাজার ৭৬৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২১ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৪৯ জন। সুস্থ হয়েছে ২১২ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৫৮৫ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭৩ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৯৩০ জন, মারা যায় ১৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত-মৃত্যুর সব রেকর্ড ছাড়াল ১৬০২, মৃত্যু ২১ জন

আপডেট টাইম : ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০