অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন

বাংলার খবর২৪.কম : উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে শিগগিরই নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির সহকারী সচিব আসফাকুর রহমান জানান, আট দফা চিঠি দেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে উপজেলা পরিষদের সীমানা ও এলাকা নির্ধারণের গেজেটের কপি নির্বাচন কমিশনের হাতে পৌঁছেছে।

তিনি জানান, ইসি উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর নির্বাচনের আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন।

তিনি আরো জানান, ইসি এই নির্বাচন একদিনে করার পরিকল্পনা করছে। তবে একদিনে সম্ভব না হলে বিভাগীয় ভিত্তিতে করা হতে পারে এ নির্বাচন।

ইসির উপ-সচিব সামসুল আলম জানান, এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছে। উপজেলা নির্বাচন বিধিমালাতে সংরক্ষিত নারী আসন নির্বাচনে বাধ্যবাধকতা থাকলেও আইনি জটিলতার কারণে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আয়োজন করতে পারেনি ইসি। তবে এ নির্বাচনের মধ্য দিয়ে তারা আবারো প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। বিধান অনুযায়ী পরোক্ষ ভোটের মাধ্যমে এ জনপ্রতিনিধি নির্বাচন করা হবে।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলররা তাদের মধ্য থেকে একজনকে ভোট দিয়ে উপজেলা পরিষদের নারী সদস্য হিসেবে নির্বাচিত করবেন। আর এই সদস্যদের সংখ্যা হবে উপজেলায় ইউনিয়ন ও পৌরসভাগুলোর মোট নারী সদস্যের এক তৃতীয়াংশের সমান। আর যদি উপজেলাতে ১২টি ইউনিয়ন ও পৌরসভা থাকে তাহলে উপজেলায় নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন হবে ৪টি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শিগগিরই সংরক্ষিত নারী আসনে নির্বাচন

আপডেট টাইম : ০৮:১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪