অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদে রডবোঝাই ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৩ জনের

ডেস্কঃ গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। নিহত ১৩ জনের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঈদে তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরে ফিরছিলেন বলে জানা গেছে। পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গতকাল রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদে রডবোঝাই ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৩ জনের

আপডেট টাইম : ১২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০