অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

হতদরিদ্রদের ঈদ উপহার পেলেন কোটিপতি কৃষক লীগ নেতা!

ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্রদের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২৫০০ টাকা পেয়েছেন রাজশাহীর কোটিপতি এক কৃষক লীগ নেতা। কৃষক লীগ নেতা মুর্শিদ কামাল রানা নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগর কৃষক লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর বাজারে প্রায় ১০ কাঠা জমির ওপর ‘সরকার প্লাজা’ নামে এই কৃষক লীগ নেতার একটি ভবন রয়েছে। সেই ভবনের মার্কেট থেকেই মাসে লাখ টাকা ভাড়া তোলেন তিনি। এর বাইরেও ঠিকাদারি ব্যবসা করেন তিনি। রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম জানান, মুর্শিদ কামাল রানা তার কমিটির পাঁচ নম্বর সহ-সভাপতি। তিনি একজন সচ্ছল মানুষ। প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাওয়ার বিষয়টি তিনিও জানেন। হতদরিদ্রদের তালিকায় কীভাবে তার নাম এলো, তা বোঝা যাচ্ছে না। মোবাইল ব্যাংকিংয়ে ২৫০০ টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কৃষক লীগ নেতা মুর্শিদ কামাল রানা। তিনি বলেন, তার মোবাইলে ছয়দিন আগে এই বার্তাটি ঢুকেছে। কিন্তু কীভাবে তার নাম তালিকায় গেল তিনি বুঝতে পারছেন না। তিনি তার নাম কাউকে দিতেও বলেননি। ঈদের পর টাকা তুলে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফেরত পাঠাবেন। ওই কৃষক লীগ নেতার বাড়ি সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানকার কাউন্সিলর মো. নুরুজ্জামান জানান, তিনি ওয়ার্ডের ১৪৫০ জনের তালিকা তৈরি করেছেন। এর মধ্যে কীভাবে একজন কোটিপতি ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত হয়েছে তিনি জানেন না। তবে বিষয়টি জানার পর তিনি তালিকায় নাম খুঁজে দেখেন। সেখানে তার নাম পাননি। কিন্তু তার ব্যক্তিগত ফোন নম্বরটির বিপরীতে একজন সংখ্যালঘু যুবকের নাম রয়েছে তালিকায়। কৃষক লীগ নেতার মার্কেটে কর্মরত কোনো কর্মচারী হয়তো তার নম্বরটি দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

হতদরিদ্রদের ঈদ উপহার পেলেন কোটিপতি কৃষক লীগ নেতা!

আপডেট টাইম : ০৬:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০