অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনায় আক্রান্ত মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে, ঝুলিয়ে দিলো তালা

ডেস্কঃ দীর্ঘদিন ধরে ঢাকায় মেয়ের বাসায় ছিলেন তিনি। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হন এক মা। পরে একটি প্রাইভেটকারে ভাড়া করে নিজের বাড়ি ফিরে আসলেও তাকে ঢুকতে দেয়নি ছেলে। এমনকি বাড়িতে তালাও ঝুলিয়ে দেয় ছেলে মানষ কুমার সাহা।

গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায়। করোনায় আক্রান্ত ওই মায়ের নাম পুষ্প রানী সাহা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাতিপাড়ার প্রয়াত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন ধরে ঢাকায় মেয়ের বাড়িতে ছিলেন। এ সময় তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেটকারে করে নিজ বাড়ি বাড়িতে আসেন তিনি। তবে তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তালা ঝুলিয়ে দেয় ছেলে মানষ কুমার সাহা।
পুষ্প রানী বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করেন। এরপর ওই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন তিনি। পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
পুষ্প রানী সাহা বর্তমানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

করোনায় আক্রান্ত মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে, ঝুলিয়ে দিলো তালা

আপডেট টাইম : ০৮:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০