পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

‘আক্রান্তের হার এভাবে বাড়লে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে’

ডেস্কঃ আগামী ৫/৬ দিন করোনায় আ’ক্রান্তের হার যদি এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ে তাহলে সরকার যে সব খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।
বৃহস্পতিবার (২৮ মে) একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ডা. এবিএম আবদুল্লাহ বলেন, সরকার জীবন এবং জীবীকার স্বার্থেই সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এখন আপনার সচেতনতাই সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার জীবন আপনার হাতে এবং আপনার সুস্থতাও আপনার হাতে। কাজেই আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, ছুটি শেষ করার সিদ্ধান্তে এখন আমাদের উপর অনেক দায়িত্ব অর্পণ করা হলো। আমরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি এবং যে সমস্ত বিধি-নিষেধগুলো দেওয়া হয়েছে তা যেন মেনে চলি। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। তিনি বলেন, এখনকার মূল কথা হলো আপনার সুরক্ষা আপনার হাতে। কাজেই আমরা যদি আমাদেরকে সুরক্ষিত রাখতে পারি, তাহলে যে উদ্দেশ্যে এই খুলে দেওয়ার সিদ্ধান্ত তা সফল হবে। ডা. এবিএম আবদুল্লাহ আরও বলেন, আমাদের অর্থনীতির চাকা যেমন সচল রাখতে হবে, তেমনি আমাদের করোনা মোকাবেলার কাজও করতে হবে। করোনা মোকাবেলার একটি বড় দায়িত্ব এখন আমাদের হাতে। এই দায়িত্ব আমাদের অবশ্যই পালন করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

‘আক্রান্তের হার এভাবে বাড়লে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে’

আপডেট টাইম : ০৩:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০