অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আওয়ামী লীগ কর্মীর স্ত্রী নিয়ে বিএনপি নেতা পলায়ন

ডেস্কঃ রাজশাহীর তানোরে আওয়ামী লীগ কর্মীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান। পরকীয়া প্রেমের জেরে গত ১৫ মে দিবাগত রাতে ঘর ছাড়েন তারা। এরপর থেকে তাদের আর হদিস মেলেনি। ওই বিএনপি নেতা হলেন তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মোমিনুল হক মমিন (৪৬)। তিনি পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি। ওই গৃহবধূ উপজেলার গাগরন্দ সাইপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামী আলু ব্যবসায়ী এবং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী। ওই গৃহবধূর স্বামীর দাবি, ঘরছাড়ার সময় তার স্ত্রী আলু বিক্রির ৩ লাখ ৯০ হাজার টাকা ও সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন। এনিয়ে রোববার (৩১ মে) তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মমিনের পরকীয়া চলছিল দীর্ঘদিন ধরেই। এরই জেরে ১৫ মে দিবাগত রাতে তারা নিরুদ্দেশ হন। মোবাইল ফোন বন্ধ থাকায় এ ব্যাপারে চেয়ারম্যান মোমিনুল হক মমিনের মন্তব্য পাওয়া যায়নি।

তবে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আওয়ামী লীগ কর্মীর স্ত্রী নিয়ে বিএনপি নেতা পলায়ন

আপডেট টাইম : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০