অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘করোনা সন্দেহে অসুস্থ মাকে হাসপাতালের বারান্দায় ফেলে ছেলে উধাও

ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নিজের মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে গেছে ছেলে। শনিবার বিকেল ৩টার দিকে মনোয়ারা বেগম ওরফে মনিরা নামে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করে ঢামেকের করোনা ইউনিট-২ এর ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া অসুস্থ নারীর বরাত দিয়ে জানান, দারুস সালাম থানার মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে সপরিবারে ভাড়া থাকেন তিনি। সম্প্রতি ওই নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। পরে বাড়িওয়ালা ওই নারীর ছেলেকে বলেন, তার মাকে নিয়ে অন্যত্র চলে যেতে অথবা মেডিকেলে ভর্তি করাতে। এরই প্রেক্ষিতে মনিরাকে ঢাকা মেডিকেল নতুন ভবনের সামনে ফেলে রেখে চলে যায় তার ছেলে মোজাম্মেল। পরবর্তীতে মেডিকেলের আশপাশের লোকজন ক্যাম্পে খবর দেন। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়।

বাচ্চু মিয়া আরও জানান, তার চিকিৎসা চলছে। ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার পর জানা যাবে।

ওই নারী পুলিশকে জানান, তার স্বামীর নাম শাহজাহান মিয়া। বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের জয়রামপুর গ্রামে।

তিনি আরও বলেন, ‘দুই দিন মানুষ ভিক্ষুক ভেবে তাকে খাবার দিয়েছে। কিন্তু আজ বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘করোনা সন্দেহে অসুস্থ মাকে হাসপাতালের বারান্দায় ফেলে ছেলে উধাও

আপডেট টাইম : ০২:১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০