অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কিস্তি শোধের চাপে তিন সন্তানের জননীর আত্মহত্যা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঋণ ও এনজিওর কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যা করেছেন তিন সন্তানের মা। নিপা আক্তার (৩১) নামে ওই নারী মালয়েশিয়া প্রবাসী ওয়াদ আলীর স্ত্রী।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে পারিবারিকভাবে ওয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় নিপার। ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। বর্তমানে সেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি সংসার খরচ, ঋণ এবং এনজিওর কিস্তিও নিপাকেই পরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর আলী আজগর জানান, শুনেছি পাওনা টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন।

গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পাশাপাশি পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে। পরিবারের সদস্যদের অনুরোধে দুপুরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কিস্তি শোধের চাপে তিন সন্তানের জননীর আত্মহত্যা!

আপডেট টাইম : ০১:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০