পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গার্মেন্টসে যেতে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে করোনার ভয়ে চাকরিতে যেতে আপত্তি করায় খুকু মণি (২০) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

বুধবার মধ্যরাতে মোহনগঞ্জ উপজেলার তেঁথুলিয়া ইউনিয়নের তেঁথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাকে স্বামীর ঘরের ভেতর গলা টিপে হত্যা করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে তেঁথুলিয়া গ্রামের মো. রব্বানীর ছেলে মোতাকাব্বীরের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে খুকু মণির। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দু’জনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করে বাড়িতে টাকা পাঠাত। করোনার কারণে বাড়িতে চলে আসেন তারা।

খুকু মণি করোনার ভয়ে আবার চাকরিতে যেতে আপত্তি করে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বুধবার রাতে খুকু মণির ভাই এরশাদ ও ভাবী শাহানার কাছে নালিশ করে মোতাকাব্বীর। পরে সে রাত ১০টায় সেখান থেকে রাতের খাবার খেয়ে একই গ্রামে নিজের বাড়ি ফিরে যায়।

কিছু সময় পরে চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে খুকু মণিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খুকু মণির লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী মোতাকাব্বীর, শ্বশুর রব্বানী মিয়া, শাশুড়ি ফজিলত খাতুন ও দেবর মোতাচ্ছিরকে গ্রেফতার করে পুলিশ।

এ দিকে নিহতের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে জামাই মোতাকাব্বীরসহ চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গার্মেন্টসে যেতে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাটিপে হত্যা

আপডেট টাইম : ০৩:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০