অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১০ বছরের অধিক ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’

ফারুক আহমেদ সুজনঃ দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। শুক্রবার বিআরটিএ এর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।
১০ বছরের অধিক সময়ের ফিটনেসবিহীন মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্যসংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

এমতাবস্থায়, এ সব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।
অন্যথায় ১ জুলাইর পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

১০ বছরের অধিক ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’

আপডেট টাইম : ০১:৩৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০