অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি নিহত

ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন। শনিবার বিকালে হতাহতের এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পুলিশ নিহত বাবুল বিশ্বাস (২৬)-এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত বাবুল উপজেলার শাতাল শান্তিবাজার গ্রামের গোলাপ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস নামে আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে ঢুকে কাঠ আনতে যায়। এসময় ভারতীয় খাসিয়ারা গুলি করে। এতে বাবুল বিশ্বাস মারা যান ও ইন্দ্র বিশ্বাস আহত হন।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমদ ইউসুফ জামিল যুগান্তরকে বলেন, নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তিনি দেশে প্রবেশ করে আত্মগোপনে রয়েছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৫:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০