অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ট্রাকের মধ্যে ঘুম, প্রাণ গেল ৩ জনের

ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন। এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরিয়ে নিয়েছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ট্রাকের মধ্যে ঘুম, প্রাণ গেল ৩ জনের

আপডেট টাইম : ০৩:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০