পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯৭৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী সাতজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৬০৬ জন (৭৮.৮৩%) ও নারী ৭০০ জন (২১.১৭%)।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে একজন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে (১৩ জন), এরপর ৫১ থেকে ৬০ (৯ জন) ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে মারা গেছেন সাতজন।

হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাড়িতে ৯ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৯৫৫ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭৩৬ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

আপডেট টাইম : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০