পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে এক বাংলাদেশি নিহত

ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন আলী (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যায় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।

নিহত সুমন আলী শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে ।

মনাকষা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সমীর হোসেন জানান, নিহত সুমনসহ আরো ৮/১০ জনের একটি দল রোববার সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যান। এসময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দেয়ার সময় গুলি করেন। গুলিতে আন্তর্জাতিক পিলার ৪-৫ পিলার সংলগ্ন হারুনের বাগানের সামনে সুমন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সুমনের সহযোগীরা তার লাশ উদ্ধার করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জে এক বাংলাদেশি নিহত

আপডেট টাইম : ০৩:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০