পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে খাটের নিচে ভাই-বোনের গলাকাটা লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামে ভাই-বোনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা ওই গ্রামের সৌদিফেরত কামাল মিয়ার সন্তান। নিহত শিপা আক্তার বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং কামরুল হাসান সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকাল থেকে ছেলে কামরুল হাসানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিপাকে রান্নাঘরে রেখে ছেলের সন্ধানে যান। পরে ছেলের সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়েও নিখোঁজ। পরে ঘরের মধ্যে তাদের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তিনি জ্ঞান হারান।

খবর পেয়ে পুলিশ এসে রাত ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন। কেন মামা পলাতক এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে খাটের নিচে ভাই-বোনের গলাকাটা লাশ

আপডেট টাইম : ০২:২২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০