পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩

ডেস্ক : মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। এ সময় আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বগুড়ার সোনাতলায় সোমবার কাতলাহার ও মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন (১০) এবং দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে কলেজ ভর্তিচ্ছু মেধাবী ছাত্র সুমন চন্দ্র রায় (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করে। সে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় সুমন তার জ্যাঠাতো ভাই একই গ্রামের যতু চন্দ্র রায়ের ছেলে সন্তোষ চন্দ্র রায়ের (৪০) সাথে গ্রামের বুড়ারদহ খালে সেতুর নিচে মাছ ধরছিল। তখন হঠাৎ বজ্রাঘাতে সুমন নিহত ও সন্তোষ আহত হয়। সন্তোষকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ইন্সপেক্টর জাহিদ হোসেন জানান, বজ্রাঘাতে নিহত বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩

আপডেট টাইম : ০৩:০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০