পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মাকে মারধর করে ঘর থেকে বের করে দিলো সন্তানরা!

ডেস্ক : স্বামী মারা গেছেন প্রায় ১২ বছর আগে। এরপর থেকে একমাত্র ছেলেকে নিয়ে স্বামীর ঘরেই বসবাস করছিলেন বিধবা নেহারুন নেছা (৪৫)। কিন্তু সেই ঘর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে।

নেহারুন নেছা সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃত আলতাবুর রহমানের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার ১২ বছর বয়সী ছেলে ছাদিকুর রহমান ও ভাসুরপুত্র খালিক মিয়াকে (৩৫) নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে সিলেটে বসবাসকারী তার সৎ ছেলে আতিকুর রহমান (৪০) ও সুমন মিয়া (৩০) বাড়ি ফিরে খাওয়া থেকে তুলে চুলের মুঠিই ধরে মারধর করেন তাকে। এসময় চুল ধরে তাকে ও তার ছেলে ছাদিককে টেনে হিঁচড়ে বের করে ঘরে তালা দেন সৎ ছেলে আতিক ও সুমন। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার কথা থাকলেও অভিযুক্ত সৎ ছেলেরা পঞ্চায়েতের ডাকে সাড়া দেননি। ফলে গত ৪দিন ধরে ছেলেকে নিয়ে অন্যের দ্বারে দ্বারে ঘুরছেন ওই নারী। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় বিধবা নেহারুন নেছা বাদি হয়ে সৎ ছেলেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আতিক ও সুমন কোনো বক্তব্য দিতে অপারগতা জানিয়েছেন।

তবে স্থানীয় দেমাসাধ হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি লয়লুছ মিয়া, মান্দারুকা গ্রামের আমজাদ মিয়াসহ স্থানীয়রা বলেন, সৎ ছেলেরা তার দেখাশুনার দায়িত্ব না নিয়ে উল্টো বাড়ি থেকে বের করে দিয়েছেন। এটা খুবই অন্যায়।

এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, সৎ ছেলেরা ওই বিধবা নারীর সঙ্গে যে কাণ্ডটি ঘটিয়েছেন সেটা অমানবিক।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাকে মারধর করে ঘর থেকে বের করে দিলো সন্তানরা!

আপডেট টাইম : ০৩:০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০