পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আলোচনা ছাড়া তাদের কোনো পথ নেই

বাংলার খবর২৪.কম images_53659: শেখ হাসিনা যত কথাই বলুন না কেনো বিএনপির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া তাদের কোনো পথ নেই। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন।

শুক্রবার সন্ধ্যায় দলের চেয়ারপরসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘অতীতে তারা যেভাবে মূল্য দিয়েছে, জনগণকে জিম্মি করেছে সেভাবে সংঘাত সৃষ্টি হবে। তাই আবারো বলছি বিএনপির সঙ্গে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা করুন অন্যথায় সময় থাকবে না।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে লতিফ সিদ্দিকীর ব্যাপারে সুস্পষ্ট কোনো ইঙ্গিত ছিলো না। আর এ কারণে জাতি আজ হতাশ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, দেশ দুর্নীতির রাজত্ব সৃষ্টি হয়েছে। পদ্মা সেতু, শেয়ার বাজার ও নারায়ণগঞ্জের ঘটনায় কারা জড়িত তা দেশের মানুষ জানে। আর এ ঘটনা গুলোর সঙ্গে কারা জড়িত জাতির কাছে তা পরিষ্কার। তারপর তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন’ তাহলে কি সরকারের কোনো দায় নেই। এতো বড় ঘটনার পরও তাকে এখনো মন্ত্রী পরিষদে রাখা হয়েছে।

এসময় তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আলোচনা ছাড়া তাদের কোনো পথ নেই

আপডেট টাইম : ০৬:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০১৪