পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিট পুলিশিংয়ের ফলে ঘরের দুয়ারে পুলিশের সেবা

জামালপুর: অনেকটাই বদলে গেছে পুলিশ। সেবা নিতে এখন আর থানায় যেতে হচ্ছে না।

সাধারণ মানুষের হাতের কাছেই পুলিশের সেবা। প্রতিটি ইউনিয়নে প্রতিনিয়ত যাচ্ছেন একজন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং দু’জন কনস্টেবল।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে গেছে।

জামালপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ মহাপরিদর্শকের নির্দেশক্রমে জামালপুরের ৬৮টি ইউনিয়নের ৮৯টি স্থানে বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌর এলাকায় তিনটি ওয়ার্ডে একটি করে স্থান নির্বাচন করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিট পুলিশিং কার্যক্রমের ফলে থানা পুলিশের ওপর চাপ অনেকটাই কমে গেছে।

ছোট ছোট অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। এছাড়া, স্থানীয়ভাবে অপরাধ প্রবণতাও কমেছে।
ইউনিয়ন মেরুরচর, বকশীগঞ্জ থানা থেকে দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। বকশীগঞ্জ উপজেলা সদর থেকে দু’টি নদী পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে সময় লাগে দু’ ঘণ্টারও বেশি। ফলে নকল ডলার ব্যবসা, গরু চুরি, বাল্য বিয়ে, জুয়াসহ অপরাধীদের অভয়ারণ্য ছিল ওই এলাকা। কিন্ত বিট পুলিশের কার্যক্রম চালু হওয়ায় সপ্তাহের মধ্যেই সেখানে অপরাধ প্রবণতা শুন্যে নেমে এসেছে।

বিট পুলিশিং কার্যক্রমে এলাকার সাধারণ মানুষও খুশি। তারা এখন কিছুটা চিন্তমুক্ত হয়ে রাতে ঘুমাতে পারছে। এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

মেরুরচর ইউনিয়নের মাইছেনির এলাকার বাসিন্দা আবু তালেব বলেন, ‘বকশীগঞ্জ সদর থেকে এ গ্রামে আসতে প্রায় দু’ ঘণ্টা সময় লাগায় অপরাধীরা খুব সহজেই পার পেয়ে যেতো। বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় অপরাধীরা গা ঢাকা দিয়েছে। ’

একই গ্রামের ওয়াহেদ মিয়া বলেন, ‘দু’টি নদী দিয়ে বিচ্ছিন্ন এ দ্বীপে আইন বলতে কিছুই ছিল না। সবকিছুই প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ার পর সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন মনে হচ্ছে আমরা সত্যি বাংলাদেশের বাসিন্দা। ’

জামালপুর জেলার বিট পুলিশের সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সীমা রানী সরকার বলেন, ‘আইজিপির নির্দেশক্রমে বিট পুলিশিং কার্যক্রম মাত্র শুরু হয়েছে। এর মধ্যেই সুফল পেতে শুরু করেছে মানুষ। আশা করছি এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। ’

সুএ- বাংলানিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিট পুলিশিংয়ের ফলে ঘরের দুয়ারে পুলিশের সেবা

আপডেট টাইম : ০৭:১৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০