পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বসতঘরে ঢুকে ভাই-বোনকে চাপা দিল পিকআপ ভ্যান

ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান বসতঘরে ঢুকে গোপালগঞ্জে তাসফিয়া (৩) নামে এক শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশুর ভাই রাব্বি সিকদার (৬)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা একই এলাকার চাঁন সিকদারের ছেলে-মেয়ে।

এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের ড্রাইভার ইমরান মোল্লাকে (১৮) আটক করেছে। তিনি গাজীপুর জেলার মৌচাক এলাকায় আমীর হামজার ছেলে।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু নাইম জানান, দুপুরে গাজীপুর থেকে বাগেরহাটগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চাঁন সিকদারের বসতঘরের মধ্যে ঢুকে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের চাপায় শিশু তাসফিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার ভাই রাব্বি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। একপর্যায়ে আহত রাব্বিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ ফাঁড়ির এই কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বসতঘরে ঢুকে ভাই-বোনকে চাপা দিল পিকআপ ভ্যান

আপডেট টাইম : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০