পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দলের কর্মীদের মনের ভাষাই বুঝতে পারে না বিএনপি: কাদের

ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে বলেই জনগণের মনের ভাষা বুঝতে পারে পক্ষান্তরে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে পারা তো দুরের কথা, নিজ দলের নেতাকর্মীদেরই মনের ভাষা বুঝতে পারে না।

বুধবার (১১ নভেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে এগিয়ে নেয়ার পথে বিরোধীদল হিসেবে বিএনপি এ পর্যন্ত কী ভূমিকা রেখেছে? সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না, তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। বিরোধীতাই তাদের একমাত্র রাজনৈতিক কৌশল।

তিনি বলেন, বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রঙধনুতে রঙ যুক্ত করবে? আমেরিকার নির্বাচন শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধীদলেরও শেখার অনেক কিছু আছে। দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিএনপির যেই দলগত ভূমিকা জণগণ প্রত্যাশা করে তা থেকে তারা বহুদূরে অবস্থান করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জন্ম থেকেই বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয় সেটা তারা প্রমাণ করেছে বারবার। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং চাপমুক্ত হয়ে কাজ করছে। সাম্প্রতিক নানান ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় এসেছে এবং শাস্তি ভোগ করছে, সরকার কোনো কিছুতেই হস্তক্ষেপ করেনি। এ থেকেই প্রমাণ হয় বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে।

তিনি আরো বলেন, বিএনপির পক্ষে রায় গেলে তারা বিচার বিভাগকে ধন্যবাদ জানায় আর বিপক্ষে গেলে বলে সরকার হস্তক্ষেপ করেছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, শাস্তি হয়েছে- এ থেকে স্পষ্ট যে দুদকের উপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, নিজেদের ভরাডুবি টের পেয়ে বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, সরকার না কি জণগণের মনের ভাষা বুঝতে পারে না। শেখ হাসিনার অবস্থান জনগণের মণিকোঠায়। এদেশের রাজনীতিতে ৭৫ পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদের নাম শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দলের কর্মীদের মনের ভাষাই বুঝতে পারে না বিএনপি: কাদের

আপডেট টাইম : ০৯:৪০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০