অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

চাচির সঙ্গে ভাতিজার অনৈতিক সম্পর্ক, চাচা খুন!

ডেস্ক : সাতক্ষীরার দহাকুলা উপজেলায় দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যার ঘটনা উদঘাটন করেছে পুলিশ। তার স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ খুনের রহস্য প্রকাশ পায়।

পুলিশ জানায়, ভাতিজা নজরুলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে স্বামীকে হত্যা করেন রোকেয়া। দা দিয়ে কুপিয়ে দিনমজুর আজিজকে হত্যা করেন তারা দুজন। জিজ্ঞাবাদে হত্যাকাণ্ডর বিষয়টি স্বীকার করেছেন তারা।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্লা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের স্ত্রী রোকেয়া খাতুন ও ভাতিজা নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক হলে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে, অনৈতিক সম্পর্কের জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে ধারাল দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা জব্দ করা হয়। দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্লাকে বাড়ির পেছনে বাঁশবাগানে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

চাচির সঙ্গে ভাতিজার অনৈতিক সম্পর্ক, চাচা খুন!

আপডেট টাইম : ০২:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০