অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গুরুতর অসুস্থ তামিম, আজ করোনা পরীক্ষা

ডেস্ক : বাংলাদেশ জাতীয় ওয়ানডে দল ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। নিজের ভেরিফাইয়েড ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।

দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান শনিবার (১২ ডিসেম্বর) রাত ১১ টার দিকে পোস্ট করে জানান, ‘গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচন্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।

তামিমের অসুস্থতা ঠাণ্ডাজনিতও হতে পারে, তবে সময়টা মহামারির বলে জাগছে করোনার শঙ্কা। তামিম জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় সবকিছু প্রত্যাশিত ও স্বাভাবিক এলে খেলবেন এলিমিনেটর ম্যাচের গুরুত্বপূর্ণ লড়াইয়ে।

তামিম বলেন, ‘আমার কাল থেকেই একটু শরীর খারাপ লাগছিল। আজকে সকালে একটু ভালো মনে হয়েছে। আউট হয়ে আসার পর থেকে শরীর বেশিই দুর্বল লাগা শুরু হয়। তখনই বিসিবির মেডিকেল ইউনিট এসে আমাকে দেখেন। দেখে মনে করেছেন ঐসময় আমার ড্রেসিংরুমে থাকাটা ঠিক হবে না, তাই আমাকে তারা হোটেলে আইসোলেশনে পাঠিয়ে দিয়েছেন।’

‘কাল (রবিবার) সকালে আমার কিছু টেস্ট হবে। যদি আল্লাহর রহমতে সব পরীক্ষা ঠিক থাকে, আশা করি সেমিফাইনালে খেলতে পারব।’ বলেন তামিম।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গুরুতর অসুস্থ তামিম, আজ করোনা পরীক্ষা

আপডেট টাইম : ০৩:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০