পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাসিনা-মোদী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুগুলো তুলে ধরা হবে

ডেস্ক : আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৩ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আমাদের বড় বড় ইস্যু তুলে ধরা হবে। সাধারণত যেসব ইস্যু নিয়ে আলোচনা হয়, সেসবই প্রাধান্য পাবে।

পানি সমস্যা, সীমান্ত নিয়েও আলোচনা হবে বলে আশা করি। ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু।

আমাদের বিজয় ভারতেরও বিজয়। আমাদের বিজয়ে ভারতের গৌরব করার মতো কারণও রয়েছে।

তিনি বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বেশ কিছু প্রকল্প উদ্বোধন করা হবে বলে আমরা আশা করছি। সেসময় চিলাহাটি-হলদিয়া রুটে ট্রেনলাইন উদ্বোধন করা হবে। এ রুটটি ৫৫ বছর আগে চালু ছিল। সেটা এখন নতুন করে আবার চালু করা হবে। ’

ভাসানচর নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচর নিয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। ভাসানচরের আশপাশে আরও দ্বীপ আছে। ভাসানচরসহ আশপাশের দ্বীপে বসতিও আছে। এসব দ্বীপ কখনোই ডুবে যাবে না। ’

বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে দু’জনের একজন যুক্তরাষ্ট্রে ও আরেকজন যুক্তরাজ্যে লুকিয়ে রয়েছেন। তাদের নিয়ে অনেক লেখালেখিও হয়েছে। তবে আমরা যেভাবেই হোক খুনিদের ফিরিয়ে আনবো। ’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের সীমান্ত যেন শান্তিপূর্ণ থাকে, একইসঙ্গে ভারতের ক্রেডিট লাইনের আওতায় দ্রুত প্রকল্প বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা প্রাধান্য পাবে। দুই দেশের প্রধানমন্ত্রী আগামী ১৭ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চ্যুয়ালি বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। এক থেকে দেড় ঘণ্টা এ বৈঠক হতে পারে।

সূত্র জানায়, আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসবেন

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হাসিনা-মোদী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বড় ইস্যুগুলো তুলে ধরা হবে

আপডেট টাইম : ০৩:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০