পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

টেকটিক্যাল বেল্টে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ

ডেস্ক : বাংলাদেশ পুলিশের কার্যক্রম ডিজিটালাইজড হওয়ার পাশাপাশি এবার আধুনিক ও উন্নত বিশ্বের আদলে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে পুলিশের সদস্যদের দেয়া হবে ছোট পিস্তল। সংযোজন করা হচ্ছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের মাঝে ১০ হাজার টেকটিক্যাল বেল্ট সরবরাহ করবে পুলিশ সদর দপ্তর। এরপর পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীর সব সদস্যকে এই টেকটিক্যাল বেল্ট দেয়া হবে। আর পিস্তলের জন্য নির্ধারিত চেম্বারটি ডান পাশের উরু বরাবর পরবেন পুলিশ সদস্যরা।

ছয় চেম্বারের আধুনিক এই সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবেল ব্যাটন, পানির পটসহ প্রয়োজনীয় সবকিছু। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চালু হচ্ছে হ্যান্ডস ফ্রি পুলিশিং বা হাত খালি রাখা।

বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে উন্নতমানের ছোট পিস্তল দেয়া হবে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের। বিজয় দিবসের দিন ঢাকায় ও চট্টগ্রামের ১০ হাজার পুলিশ সদস্য সাজবে নতুন সাজে।

এবিষয়ে পুলিশের কয়েকজন সদস্যের সাথে কথা হলে এখনো তেমন কিছু জানে না বলে জানান তারা। তবে সবুজবাগ থানার কনস্টেবল রফিকুল ইসলাম বলেন, ঘাড়ে করে এমন ভারী অস্ত্র টানতে যেয়ে আমাদের অনেক পরিশ্রম হয়ে যায়। টেকটিক্যাল বেল্ট থাকলে আমাদের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে- এমন কথা পুলিশের অনেক সদস্যই বলেছেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ভারী চাইনিজ রাইফেল বহনের পরিবর্তে হ্যান্ডস ফ্রি পুলিশিং চালু হলে পিস্তলসহ সব সরঞ্জাম টেকটিক্যাল বেল্টে রাখার ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে খালি। এতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধী দমনেও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। পুলিশকে দেখতেও আধুনিক ও যুগোপযোগী লাগবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বাংলাদেশ জার্নালকে বলেন, পুলিশকে আধুনিকায়নের জন্য অনেক পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত বলবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

টেকটিক্যাল বেল্টে বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশ

আপডেট টাইম : ০৪:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০