পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

করোনায় মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম 

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম।

বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে ১১ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিটি ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেমকে। অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে এলে ১৬ ডিসেম্বর বিকেলে তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়।
লাইফ সার্পোটে থাকা অবস্থায় দেশের বিশিষ্ট শিল্পপতি এমএ হাসেম সেপটিক শক করেন। তাকে সুস্থ করে তোলার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সব ধরনের চেষ্টা চালিয়েছেন চিকিৎসকরা।
সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

করোনায় মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম 

আপডেট টাইম : ০৩:৪০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০