পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে আসামী আটক করলো গোয়েন্দা পুলিশ

ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের মধুখালী থানার মাঝকান্দি গ্রামের রাজু কুমার সাহা(২২) হত্যাকান্ডের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে খুনের আসামী রাজমিস্ত্রি জসীম মোল্যা(২১)কে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে তার শ্বশুড় বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী থেকে আটক করা হয়। এসময় রাজুর ব্যবহৃত স্বর্নের আংটি, ব্রেসলেট, মোবাইল ফোন উদ্ধার এবং ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চোরাই রড উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এসব কথা জানান।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার ও এস আই ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, আব্দুর জব্বার এর নেতৃত্বে জসীমকে আটক করা হয় ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে। তিনি বলেন, একটি মেয়ের সাথে প্রেম ঘটিত বিষয় ও রাজুর সাথে থাকা স্বর্নের আংটি, ব্রেসলেট ও মোবাইল ফোন নেওয়ার কারনেই এই খুন বলে প্রাথমিক ভাবে জানাগেছে। তিনি বলেন আসামী খুনের ঘটনা স্বীকার করে মঙ্গলবার কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি প্রধান করবেন।
উল্লেখ্য, গত রবিবার দুপুরে ফরিদপুরের মধুখালী থানার মাঝকান্দি গ্রামের নির্মানাধীন ভবনের পাশ থেকে রাজু কুমার সাহা নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর এ বিষয়ে সোমবার মধুখালী থানায় রাজুর মা অরুনা রানী সাহা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে এই মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের এস আই ফরহাদ হোসেনকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে আসামী আটক করলো গোয়েন্দা পুলিশ

আপডেট টাইম : ১০:১৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১