অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

টিকা নেওয়ার অভিনয় করে ছবি তুললেন এমপি নাজমা

ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টিকা নেওয়ার অভিনয় করে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত ৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম। রোববার দুপুর সোয়া ১২টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার।

সংসদ সদস্যের এমন ফটোসেশনে উপস্থিত লোকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে প্রকাশে কেউ মুখ খুলতে চাননি।

এ ব্যাপারে সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম বলেন, ‘আমি টিকা নেইনি।’ ফটোসেশনের বিষয়ে তিনি বলেন, ‘এটা আনঅফিশিয়ালি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমকে অভয় দেয়ার জন্য ও নার্সকে বোঝানোর জন্য টিকা নেওয়ার ঢং করেছি।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, রোববার দুপুরে সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম সরাইলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে আমি শুনেছি তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রুমে টিকা নেওয়ার একটি ফটোসেশন করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

টিকা নেওয়ার অভিনয় করে ছবি তুললেন এমপি নাজমা

আপডেট টাইম : ০২:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১