অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

টিকা নেওয়ার বয়স কমানো হবে না: স্বাস্থ্য সচিব

ডেস্ক: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, প্রথম সারির যোদ্ধাসহ চল্লিশোর্ধদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভ্যাকসিন গ্রহণকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বয়সসীমা নির্ধারণে আপনারা পুর্নবিবেচনা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, আমরা এখনো এটা করিনি। কারণ আমরা চাচ্ছি একটি সুশৃংখল পরিবেশে, উৎসবমুখর পরিবেশে জুন-জুলাই মাস পর্যন্ত এটি কন্টিনিউ করতে। টিকা দিয়ে কেউ যাতে বের হয়ে মন্তব্য করতে না পারেন, এখানে খারাপ অবস্থা হচ্ছে বা বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। আমরা খুব ধীরে যাচ্ছি, যেহেতু আমাদের হাতে সময় আছে। আমরা চাচ্ছি না একটি ভ্যাকসিনও অপচয় হোক।

তিনি বলেন, ভ্যাকসিনের দ্বিতীয় চালান ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা পরের মাসের প্রথম সপ্তাহে আসবে। যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন।

স্বাস্থ্য সচিব বলেন, আমাদের টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোনো ধরনের শঙ্কার অবকাশ নেই। সময় যেহেতু আমাদের হাতে আছে আরও সুন্দরভাবে টিকাদান কর্মসূচি পরিচালনা করতে পারি।

তিনি বলেন, আমাদের যে জাতীয় টেকনিক্যাল কমিটি আছে তারা সহজে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে এটা এন্টিবডি হতে আমাদের আরেকটু সময় বেশি লাগবে। এর অর্থ হল ৪ সপ্তাহ আগে ছিলো এখন আমরা ৮ সপ্তাহ করে দিয়েছি। এতে কিন্তু আমরা বিরাট একটি গ্যাপ পাচ্ছি।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

টিকা নেওয়ার বয়স কমানো হবে না: স্বাস্থ্য সচিব

আপডেট টাইম : ০২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১