অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জে এইচ টি ইমামের জানাজা সম্পন্ন

ডেস্ক: সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তার মরদেহ সিরাজগঞ্জের সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে এয়ার অ্যাম্বুলেন্স যোগে আনা হয়। পরে উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ মাঠে বেলা সাড়ে ১১টার সময় তার জানাজা নামাজ সম্পন্ন হয়।

জানাজা নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এখানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সরাফত হোসেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ,সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সুধীজনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার মৃত্যুতে তার নিজ গ্রাম সোনতলাসহ উল্লাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। উপদেষ্টাপুত্র উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমাম তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জে এইচ টি ইমামের জানাজা সম্পন্ন

আপডেট টাইম : ১০:০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১