পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মশা মারতে আসছে ‘স্পেনের কামান’!

ডেস্ক: মশা মারতে কামান দাগা- এ বাগধারাটির অর্থ বোঝায় তুচ্ছ কাজে অধিক শক্তির প্রয়োগ। কিন্তু দুই কোটি মানুষের এই ঢাকা শহরে যেভাবে মশা বিস্তার হচ্ছে, তাতে করে বিষয়টিকে ছোট কিংবা তুচ্ছ করে দেখার কোনও অবকাশ নেই। আর সেজন্যই এবার দেশের বাইরের শক্তির দিকে নজর দিচ্ছে সিটি করপোরেশন।

রাজধানীর ঢাকার মশা নির্মূলের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে স্পেন সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রবিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশানস্থ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকা‌লে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মেয়র আতিকুল মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন।

এসময় স্পেনের রাষ্ট্রদূত বলেন, মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নতমানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সকল সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সাথে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সাথে শেয়ার করতে চাই।’

সাক্ষাতকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মশা মারতে আসছে ‘স্পেনের কামান’!

আপডেট টাইম : ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১