পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

২৪ ঘণ্টায় করোনায় ১০২ জনের মৃত্যুর রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০২ জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে গতকাল ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। অর্থাৎ টানা তিন দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১০২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন ১০ হাজার ৩৮৫ জন।

রবিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ১২১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯২৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪০৪টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৬৭টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ৪১০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৩ হাজার ৬৫৭টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

২৪ ঘণ্টায় করোনায় ১০২ জনের মৃত্যুর রেকর্ড

আপডেট টাইম : ১০:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১