পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রাজধানীজুড়ে আল্লাহর রহমতে স্বস্তির বৃষ্টি

পুরো এপ্রিল মাস জুড়ে বৈশাখি ঝড়ের দেখা মেলেনি তেমন একটা, সেই সঙ্গে তেমন একটা দেখা মেলেনি বৃষ্টিরও। প্রচন্ড খরায় পুড়ছে সারাদেশ। তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল নগরবাসী। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বৃষ্টির সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি ও বজ্রপাত।

রোববার (২ মে) রাত ১০টা নাগাদ রাজধানীর বিভিন্ন এলাকা এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। এসব এলাকায় মুষলধারে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে।
এদিকে একইদিন মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়ও। সেই সঙ্গে আকস্মিক বন্যা এবং কালবৈশাখীও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া মে মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেশের অন্য জায়গায় পাঁচ থেকে সাতদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে।

পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির উপরে) এবং সারাদেশে ১ থেকে দুটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা উঠতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি বা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া মে মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রাজধানীজুড়ে আল্লাহর রহমতে স্বস্তির বৃষ্টি

আপডেট টাইম : ০৪:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১