পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঈদের পঞ্চম দিনেও যাত্রীর চাপ বাংলাবাজার ঘাটে

মাদারীপুর: ঈদের পঞ্চম দিনেও ঢাকাগামী যাত্রীর ভিড় রয়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। মঙ্গলবার (১৮ মে) ভোর থেকেই কর্মস্থলে যেতে যাত্রীদের চাপ রয়েছে এ ঘাটে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে সব ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে সকাল থেকেই যাত্রীদের ভিড় রয়েছে, তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় নির্বিঘ্নেই ফেরিতে উঠতে পারছে যাত্রীরা।

সরেজমিনে মঙ্গলবার সকালে বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা আসছে শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে।

শিউলী আক্তার বলেন, ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম। গতকালকেই কাজে যোগ দেওয়ার কথা।

একদিন বেশি থেকেছি বাড়িতে। আজ ভোরে বের হয়েছি, গরম বাড়ার আগেই যাতে যেতে পারি।
মিজানুর রহমান বলেন, টাকা পয়সা শেষ হয়ে আসছে। তাই চলে যাচ্ছি। বাড়িতে এলে ঢাকায় আর যেতে ইচ্ছা করে না। বাধ্য হয়েই যাই।

পোশাক কারখানার শ্রমিক রেজাউল করিম বলেন, ছুটি শেষ হয়েছে। তাই ঢাকায় যাচ্ছি। আবার কোরবানি ঈদে আসবো আল্লাহ আনলে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রীর চাপ বেশি রয়েছে, তবে যানবাহনের সংখ্যা কম।

মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার যাত্রীরা বিভিন্ন পরিবহনে করে ঘাটে আসছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শুধুমাত্র ফেরিতে পার হতে হচ্ছে যাত্রীদের। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় দুর্ভোগ কিছুটা কম রয়েছে।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশের টিম ঘাটে কাজ করে যাচ্ছে। ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে উভয়ঘাটগামী যাত্রীদের ভিড় রয়েছে। এই নৌরুটে বর্তমানে সব ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঈদের পঞ্চম দিনেও যাত্রীর চাপ বাংলাবাজার ঘাটে

আপডেট টাইম : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১