অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রোদের তাপ এড়াতে ভোরেই কর্মস্থলে ছুটছে মানুষ

মাদারীপুর: রোদের তাপ আর গরম এগিয়ে রাজধানী ঢাকায় যেতে ভোরের আলো ফুটতে না ফুটতেই যাত্রা শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ।

এ কারণে বুধবার (১৯ মে) ভোর থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

যাত্রীরা জানিয়েছেন, সকালে রোদের তাপ ও গরম কম থাকে। এ কারণেই ভোরে তারা যাত্রা শুরু করেছেন।

তবে বাংলাবাজার ঘাটে এসে ভিড়ের চাপে পরতে হচ্ছে ঢাকাগামী যাত্রীদের।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে সব ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকাগামী যাত্রীরা ভোর থেকেই কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ছুটছে। তাই বুধবার ভোর থেকেই যাত্রীদের চাপ রয়েছে ঘাটে।
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা আসছেন শিবচরের বাংলাবাজার ঘাটে। গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে করে যাত্রীদের বাড়তি ভাড়া দিয়ে ঘাটে আসতে হচ্ছে।

এদিকে বুধবার ঘাট এলাকায় নারী ও শিশু যাত্রীর সংখ্যা বেশি দেখা যাচ্ছে অন্যান্য দিনের চেয়ে। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে যারা এসেছিলেন তাদের পরিবারের সদস্যরাই এখন ঢাকায় ফিরতে শুরু করেছেন। এ কয়দিন রোদের কারণে শিশুদের নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন ঘাট এলাকায়। তাই আজ রোদ কম থাকায় ভোর থেকেই যাত্র শুরু করেছেন তারা।

মো. হামিদ মিয়া নামের এক যাত্রী বলেন, ভোরে গরম কম থাকায় রওনা দিয়েছি। কিছুটা স্বস্তি নিয়ে পদ্মা পার হতে চাই।

মো. রহমান মোল্লা বলেন, ছুটি শেষ হয়েছে। গিয়েই কাজে যোগ দিতে হবে। আজ ভোরে বের হয়েছি, গরম বেড়ে যাওয়ার আগেই যেন পৌঁছে যেতে পারি।

আনোয়ারা বেগম বলেন, সকাল সকাল বের হয়েছি ভেবেছি ভিড় কম হবে কিন্তু উল্টো চিত্র ঘাটে। বাচ্চাদের নিয়ে ঘাটে ভীষণ কষ্ট হচ্ছে। ফেরিতে উঠতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘাটে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যাত্রীর চাপ বেশি রয়েছে। তবে যানবাহনের সংখ্যা কম।

মঙ্গলবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার যাত্রীরা বিভিন্ন পরিবহনে করে ঘাটে আসছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শুধুমাত্র ফেরিতে পার হতে হচ্ছে যাত্রীদের। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় কিছুটা দুর্ভোগ কম রয়েছে ঘাটে। শিমুলিয়া থেকে আসা ফেরি দ্রুত আনলোড করে যাত্রী তোলা হচ্ছে।

চরজানাজান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বুধবার ভোর থেকেই মোটামুটি চাপ তৈরি হয়েছে ঘাটে। ফেরিতে যাতে অধিক যাত্রী নিয়ে গাদাগাদি না হয়, সেদিকটা খেয়াল রাখা হচ্ছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, যাত্রীদের চাপ আরো দুই/তিন দিন বেশি থাকবে। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। শিমুলিয়া ঘাটে যাত্রী নামিয়ে দ্রুত ফেরি বাংলাবাজার ঘাটে ফিরে আসছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রোদের তাপ এড়াতে ভোরেই কর্মস্থলে ছুটছে মানুষ

আপডেট টাইম : ০৩:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১