পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কেরানীগঞ্জে ‘প্রেমিকের’ গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার নারী

ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকার ‘প্রেমিকের’ গোপনাঙ্গ কেটে আলাদা করে দেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভুক্তভোগীর স্ত্রী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে দুপুরে আসামিকে আগানগরের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলাকারী জানান, তার স্বামীকে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝাউবাড়ী এলাকায় নিজের বাসায় ডেকে নেন প্রিয়া। সেখানে তিনি ঘুমিয়ে পড়লে ওই নারী তার গোপনাঙ্গ ধারাল চাকু দিয়ে কেটে আলাদা করে ফেলেন।

গ্রেপ্তারের পর ওই নারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি নেশাগ্রস্ত। তাদের দুজনের প্রায় ছয় বছর ধরে সম্পর্ক ছিল। প্রিয়ার অভিযোগ, তার প্রেমিক তাকে বিয়ের করবেন বললেও আরেক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি গত শুক্রবার প্রেমিককে কৌশলে নিজের ঘরে ডেকে আনেন। নেশাগ্রস্থ অবস্থায় গভীর রাতে ঘুমিয়ে পড়লে নিজের কাছে থাকা চাকু দিয়ে তার গোপনাঙ্গ কেটে আলাদা করে দেন ওই নারী। পরে সেখান থেকে সরে পড়েন।

ভুক্তভোগীর স্ত্রী জানান, গভীর রাতে স্ত্রীকে ফোন করেন ভুক্তভোগী। পরে বাড়ির লোকজন গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, একজনের গোপনাঙ্গ কাটার বিষয়ে তার স্ত্রী আজ থানায় একটি মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে এক নারীকে গ্রেপ্তার করা হয়। আসামি ঘটনার কথা স্বীকার করেছেন। এ কাজে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কেরানীগঞ্জে ‘প্রেমিকের’ গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার নারী

আপডেট টাইম : ০৪:৫৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১