পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৫২১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গত ১৯ জুলাই করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। গত ১২ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের আক্রান্তের খবর পাওয়া যায়।

গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ হাজার ২৭৪ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১১ হাজার ২৯১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১১ লাখ ৬৪ হাজার ৫৬৪ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

আপডেট টাইম : ১২:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১