পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

৫ টাকার জন্য হত্যা!

ডেস্ক: ঢাকার আশুলিয়ায় ভাড়া পাঁচ টাকা বেশি চাওয়ায় এক অটোরিকশা চালককে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ফজলুল হককে (৪১) স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।

সোমবার সকাল পৌণে ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক আব্দুল আলীম (৪০) গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো।

আটককৃত ফজলুল হক শেরপুরের নালিতাবাড়ি থানার কাকড়কান্ডি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে গাজীপুর মহানগরীর কাশিমপুর স্বরোপাইতলী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগবাড়ি মাদ্রাসা বাজার থেকে অটোরিকশায় উঠেন ফজলুল হক। তিনি ইউসুফ মার্কেট বাসস্ট্যান্ডে নামেন। এসময় অটোরিকশা থেকে নেমে পাঁচ টাকা ভাড়া দিতে চাইলে চালক না নিয়ে দশ টাকা চান। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ফজলুল হক ওই চালককে লাথি মারলে রিকশাচালক মাঠিতে লুটিয়ে পড়ে এবং অটোর নিচে চাঁপা পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ফজলুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। ভাড়ার টাকা নিয়ে এ ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

৫ টাকার জন্য হত্যা!

আপডেট টাইম : ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১