অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দাপুটে জয়ে অজিদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা।

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ঘরে তুললো বংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানের জয় পায় টাইগাররা।

ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধান করে সিরিজ নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম সিরিজ জয়।

এছাড়া টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে এত কম রানে প্রতিপক্ষকে হারানোর রেকর্ডও গড়লো টাইগাররা। এই সিরিজেই প্রথম ম্যাচে ১৩১ রান করে জয়ের রেকর্ডটি ছিল পুরনোটি।

শুক্রবার (০৬ আগস্ট) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। জবাবে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ অবধি ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে থেমে যায় অজিদের ইনিংস।

বাংলাদেশের সব বোলাররা দারুণ করলেও আলো কেড়ে নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও অসারধারণ বল করে মাত্র ৯ রান দেন তিনি।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করা অস্ট্রেলিয়ার হয়ে এদিন ওপেন করতে নামেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। তবে ব্যাটিংয়ে ওপরের দিকে এলেও পারফরম্যান্সের কোনো উন্নতি হয়নি তার। দ্বিতীয় ওভারে নাসুম আহমেদের শিকারে এক রান করে ফিরে যান।

তবে আগের দুই ম্যাচের মতো এদিন আর ধস নামেনি অজি ইনিংসে। ফলে দ্বিতীয় উইকেট জুটিতে বেন ম্যাকডরমেটের সঙ্গে ৬৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন পুরো সিরিজেই সফরকারীদের একমাত্র ব্যাটিং পারফর্মার মিচেল মার্শ।

অবশেষে এই জুটি ভেঙে ব্রেকথ্রু এনে দেন অভিজ্ঞ ও তারকা স্পিনার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ না খেলা ডরমেট ৪১ বলে ৩৫ করে বোল্ড হন। এরপর দ্রুতই ফিরে যান নতুন ব্যাটসম্যান মইসেস হেনরিকেস। পরের ওভারেই শরিফুল ইসলামকে তুলে মারতে গিয়ে মোহাম্মদ নাঈমের ক্যাচে পরিণত হন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দাপুটে জয়ে অজিদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা।

আপডেট টাইম : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১