পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

ডেস্ক: সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দিয়েছে যুবলীগ। শনিবার (৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসির তীব্র সমালোচনা করেন ব্যারিস্টার সুমন। এই কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে কি-না, জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, এই ঘটনাটা তো আপনারা জানেনই। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণ দর্শাতে তাঁকে নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে না পারায় যুবলীগ তাঁকে অব্যাহতি দিয়েছে।

বিভিন্ন সময়ে নানান ইস্যুতে ফেসবুক লাইভ করে আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন। তবে যুবলীগের কেন্দ্রীয় আইন সম্পাদকের পদ পাওয়ার পর তিনি লাইভ কমিয়ে দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়। তবে সুমন দাবি করেন, তিনি বরাবরই প্রতিবাদী। যেকোনো অসংগতি সামনে এলে তিনি প্রতিবাদ করেন।

সম্প্রতি আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং রাজনৈতিক স্লোগান দেওয়ায় শরীয়তপুরের পালং মডেল থানার ওসি আকতার হোসেন-এর তীব্র সমালোচনা করেও আলোচনায় আসেন ব্যারিস্টার সুমন।

একইসংগে ওসির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়ও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, সরকারি কর্মকর্তাদের যে নীতিমালা বা আইন রয়েছে, সেটির ব্যত্যয় ঘটানোর পরও তিনি এখনও ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। একটা জিনিস কী জানেন? মায়ের চেয়ে যখন মাসির দরদ বেশি হয়, তখন বুঝে নেবেন আপনার অবস্থা কিন্তু ভালো না।

ব্যারিস্টার সুমনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। নিজের উপজেলায়, তারপর ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইনজীবী পেশায় আছেন।

গত বছরের নভেম্বরে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা হয় ব্যারিস্টার সুমনের। তাঁকে আইন বিষয়ক সম্পাদক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০৫:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১