পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা!

ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগরে মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামে এক শিশুর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে। সে মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো।

পরিবারের সদস্যদের দাবি, বুধবার সকালে বাড়িতে খেলা করার সময় ফার্নিচারের কাঁচ ভেঙে ফেলে শিশু সোহাগ। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করে। এতে মায়ের উপর অভিমান করে সকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোহাগ।

এ সময় তার মা ঘটনাটি দেখে ফেলে দ্রুত ঝুলন্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরিবারের নিকট থেকে জেনেছি শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাত ১০টার দিকে শিশু সোহাগকে মৃত ঘোষণা করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

মায়ের উপর অভিমান করে শিশুর আত্মহত্যা!

আপডেট টাইম : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১