পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে যৌন উত্তেজক ওষুধ সেবনে স্বামী-স্ত্রীর মৃত্যু!

ডেস্ক : গাজীপুরে যৌন উত্তেজক ওষুধ সেবনে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দিনগত রাতে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার ফাছির উদ্দিনের ছেলে মো. ফিরোজ হোসেন (২৭) ও তার স্ত্রী নেত্রকোনা জেলার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার সবুজ মিয়ার মেয়ে তাহমিনা আক্তার লিজা (২০)।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনির ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার। মাসখানেক লিজা চাকরি ছেড়ে দেন। রোববার তারা হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করেন। রাত দেড়টার দিকে তাদের হৈচৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বিবস্ত্র অবস্থায় পান। এ সময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌন উত্তেজক ওষুধ সেবনের কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে যৌন উত্তেজক ওষুধ সেবনে স্বামী-স্ত্রীর মৃত্যু!

আপডেট টাইম : ০১:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১