পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঢাকা-চট্টগ্রামে বাসে অভিযান, পৌনে ২ লাখ টাকা জরিমানা বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের

ফারুক আহমেদ সুজন: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসময় ১০টি ভ্রাম্যমাণ আদালতে ৪৩ বাসচালক ও মালিককে এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) দিনভর পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
বিআরটিএ সূত্র জানায়, অভিযানে ২২০টি ডিজেলচালিত ও ৩৫টি সিএনজিচালিতসহ মোট ২৫৫টি বাস-মিনিবাস পরিদর্শন করা হয়। এসময় বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৪৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকায় অভিযান পরিচালনার সময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন। পাশাপাশি তারা যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ও তার সাথে উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রামে বাসে অভিযান, পৌনে ২ লাখ টাকা জরিমানা বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের

আপডেট টাইম : ০৪:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১