অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

এক নারীর কাছে হারলেন ছয় পুরুষ

ডেস্ক: বগুড়ার ধুনটে নির্বাচনে ছয় পুরুষের সঙ্গে লড়ে অবশেষে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোনিতা নাসরিন। রোববার উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬৯৩ ভোটে হারিয়ে চেয়ারম্যান হিসেবে জয়ী হন তিনি।

নৌকা প্রতীকে সোনিতা নাসরিন পেয়েছেন ৫ হাজার ৪৮০ ভোট। অটোরিকশা প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন মাসুদ পেয়েছেন ৪ হাজার ৭৮৭ ভোট।

তৃতীয় ধাপের এ ইউপি নির্বাচনে বগুড়া জেলার ৪৭টি ইউনিয়নের মধ্যে সোনিতা নাসরিন ছিলেন একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সোনিতা নাসরিন নিমগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী।

জানা গেছে, নিমগাছি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোনিতা নাসরিনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) আজাহার আলী পাইকাড় (ঘোড়া প্রতীক), ইউনিয়ন বিএনপির সভাপতি আলেক উদ্দিন মণ্ডল (দুই পাতা প্রতীক), নবাব আলী মণ্ডল (চশমা প্রতীক), রুহুল আমিন মাসুদ (অটোরিকশা প্রতীক), জহুরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও শাহাদত হোসেন (আনারস প্রতীক)।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

এক নারীর কাছে হারলেন ছয় পুরুষ

আপডেট টাইম : ০৫:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১