অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

‘ওমিক্রন’ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভা বৈঠকে আলোচনার বিষয়বস্তু এবং প্রধানমন্ত্রী কি বলেছেন তা বলতে গিয়ে তিনি বলেন, আজকে বিশেষ করে ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। এটার বিষয়ে খুবই কেয়ারফুল (সতর্ক) থাকতে বলা হয়েছে। আপনারা জানেন এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ওমিক্রনের সংক্রমণের দিকে সবাইকে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য একটা সুপারিশ করছে। কিভাবে বুস্টার ডোজ দেয়া যায়, সেটা আমাদের দেশের জন্যও চিন্তা ভাবনা করা হচ্ছে।

বাংলাদেশে ওমিক্রন সনাক্ত নিয়ে তিনি বলেন, আমরা খুব ভাগ্যবান যে দুজন শনাক্ত হয়েছেন, দুজনই হচ্ছেন ক্রিকেট বোর্ডের অন্তর্গত। ক্রিকেট বোর্ডের একটা সুবিধা আছে তাদের সাথে সোনারগাঁও হোটেলের একটা চুক্তি রয়েছে। সোনারগাঁওয়ের একটা ফ্লোরের একটা উইং পুরোপুরি বায়ো বাবল হিসেবে রেখে দেয়া হয়েছে শুধু তাদের জন্যই।

সেজন্য যেসব খেলোয়াড়রা বাইরে থেকে আসে তারা বিমানবন্দর থেকে সরাসরি বায়ো বাবলে ঢুকে যায়, সেখানে টেস্ট হয়। ভাগ্যক্রমে তাদের মধ্যেই দুজনের ধরা পড়েছে, তারা ফ্যামিলি বা কারো সংস্পর্শে আসার কোনো সুযোগ পাননি। বিমানবন্দর থেকে বায়ো বাবলের মধ্যে চলে গেছে। অন্যদের সংক্রমের সম্ভাবন কম সেখানে। এটা একটা সুবিধা হয়েছে।

মন্ত্রীপরিষদ সচিব আরও বলেন, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। আজকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার সকলে বার বার অনুরোধ করেছে, ওমিক্রনের সংক্রমণ নিয়ে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘ওমিক্রন’ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১