অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নতুন ইতিহাস, নতুন স্বপ্ন: মাশরাফি

ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে ৮ উইকেটের ব্যবধানে কিউদের হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে।

এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন টাইগাররা। এবার মাশরাফিও সুর মেলালেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে।

বাংলাদেশের রেকর্ডগড়া জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রিকেটবিশ্লেষকসহ সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মুমিনুলকে জানিয়েছেন টুপিখোলা অভিনন্দন। এবার ফেসবুকে মুমিনুলবাহিনীকে প্রশংসায় ভাসালেন মাশরাফি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি লিখেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ (পতাকার ইমোজি)।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নতুন ইতিহাস, নতুন স্বপ্ন: মাশরাফি

আপডেট টাইম : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২