অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বিআরটিএ সবার আগে জনস্বার্থ দেখবে : চেয়ারম্যান নূর মোহাম্মদ

ফারুক আহমেদ সুজন : করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। অর্ধেক আসন খালি রাখায় বাসের ভাড়া কত বাড়বে- এ বিষয়ে আগামীকাল বুধবার বেলা আড়াইটায় বাস মালিকদের সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভায় সিদ্ধান্ত হবে। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা কিভাবে কার্যকর করা হবে- তা বুধবার মালিকদের সঙ্গে বৈঠকে ঠিক করা হবে। ভাড়া বাড়বে কি-না, বাড়লে কতটা বাড়বে- সে বিষয়েও সিদ্ধান্ত হবে। ভাড়া বৃদ্ধি বৈঠকের উদ্দেশ্য নয়। বিআরটিএ সবার আগে জনস্বার্থ দেখবে।’ এর আগেরবার অর্ধেক যাত্রী নিয়ে চলার শর্ত মানতে মালিকরা বাসভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিল। পরে মন্ত্রণালয় ৬০ শতাংশ ভাড়া বাড়িয়েছিল। মাস দুই আগে ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া বেড়েছে। এখন অর্ধেক যাত্রী নিয়ে চলার কারণে বাস ভাড়া বাড়লে তা যাত্রীদের জন্য ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে দাঁড়াবে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘ভাড়া কত বাড়াতে হবে- এমন কোনো প্রস্তাব মালিকরা দেবেন না। অর্ধেক সিট খালি রাখলে মালিকের লোকসান হবে। আবার যাত্রীদের স্বার্থও দেখতে হবে। লোকসান পোষাতে যতটা ভাড়া না বাড়ালেই নয়, ততটা বাড়ানোর দাবি করবেন মালিকরা।’ পরিবহন মালিক সূত্র জানিয়েছে, অর্ধেক যাত্রী নিয়ে চলতে অন্তত ৫০ শতাংশ ভাড়া বৃদ্ধি চান তারা। তবে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘স্কুল-কলেজ, অফিস-আদালত খোলা রেখে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে শুধু ভাড়া বাড়বে। কিন্তু বাস্তবে দেখা যাবে- যানবাহন সঙ্কটের কারণে বাস যাত্রীবোঝাই হয়ে চলবে।’

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিআরটিএ সবার আগে জনস্বার্থ দেখবে : চেয়ারম্যান নূর মোহাম্মদ

আপডেট টাইম : ০৫:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২